ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে আগামী মাসে

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে স্কুল করা হবে। এ ছাড়াও আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যাদের চরাঞ্চলে পোস্টিং দেয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) চত্বরে ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। এ সংক্রান্ত একটি নীতিমালা কেবিনেটে পাস করা হয়েছে।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতর গ্রেড-১-এর পরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুগ্ম-সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার ইকবাল হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে আগামী মাসে

আপডেট টাইম : ১১:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০