শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এপনিক ৫০ সম্মেলন হবে আগামী মাসে

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৯২ বার পঠিত

 
তথ্য-প্রযুক্তি ডেস্ক: এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৫০তম সম্মেলন আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের মহামারির কারণে ৫০তম সম্মেলনের ভেন্যু বাতিল করা হয়েছে। তবে সম্মেলনটি হবে অনলাইনে (ভার্চুয়ালি)। ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এবারের সম্মেলনের আয়োজক এপনিক ও আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

প্রসঙ্গত, গত ১৮-২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এপনিকের ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঘোষণা দেওয়া হয়— পরবর্তী সম্মেলন (৫০তম) বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সরকারের সহযোগিতায় সম্মেলনের আয়োজক ছিল আইএসপিএবি।

জানা যায়, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এপনিক সম্মেলনের আয়োজক হওয়ার সুযোগ হারালো। প্রথমবার (২০১৬ সালে) এপনিক সম্মেলনের আয়োজক হওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সে সময় হলি আর্টিজান হামলার কারণে নিরাপত্তা ইস্যু দেখিয়ে এপনিক সম্মেলনের ভেন্যু সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। এবার করোনা সংকটে ভেন্যু বাতিল করে ভার্চুয়ালি এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এপনিকের ৫১তম সম্মেলন ফিলিপাইনে হওয়ার কথা রয়েছে।

জানতে চাইলে এপনিকের ইসি কমিটির সদস্য ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, ‘এপনিক ৫০ ভার্চুয়াল হবে।’

সম্মেলন আয়োজক আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বাংলা বলেন, ‘সঙ্গত কারণে এবারের সম্মেলন অনলাইনে হবে। এপনিক সদস্যরা যার যার অবস্থান থেকে সম্মেলনে যুক্ত হবেন। ৮ সেপ্টেম্বর সম্মেলনের উদ্বোধন হবে। সম্মেলনে তিনজন বক্তব্য রাখবেন। এপনিকের ইসি কমিটির চেয়ার গৌরব রাজ উপাধ্যায়, অ্যাপ্রিকটের চেয়ার ফিলিপ স্মিথ ও আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম এপনিক সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে কারিগরি অধিবেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com