শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কাপ্তাই উদ্যানে ৬ কেজির অজগর অবমুক্ত

  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে সাত ফুট ছয় ইঞ্চি লম্বা ও প্রায় ছয় কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

এর আগে শনিবার দুপুরে খন্দকার মাহমুদুল হক মুরাদ উপস্থিত থেকে সাপটি অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- কাপ্তাই প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. কবির হোসেন, বন বিভাগের ফরেস্ট গার্ড (এফজি) আবু বক্কর ও গিয়াস উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, শনিবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার ১ নম্বর পাথরঘাটা মহসিন কলোনি এলাকার নয়ন চাকমার বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে স্থানীয় লোকজন ও বন বিভাগ। পরে একই দিন দুপুরে সাপটিতে অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com