রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে ১৮ শতাংশ জমি জোরপূর্বক দখল, পরিবারকে প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় সুবিচার ও নিরাপত্তার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: আবু সাঈদ (জনী)।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু সাঈদ—যিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মাস্টার পাড়ার স্থায়ী বাসিন্দা—অভিযোগ করেন যে, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মো: রেজাউল করিম (রাজা) এবং বজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক মেম্বার মো: ফয়েজ আহমেদ (ফয়জার) যোগসাজশে তাঁর ক্রয়কৃত ১৮ শতাংশ জমি দখল করে রেখেছেন। উক্ত জমিটি উলিপুরের বুড়াবুড়ী/বাবুরহাট বাজারের খতিয়ান নং ২০২৬-১০০০৩৮ এবং দাগ নং ৯৪৭-এ অবস্থিত।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি স্বত্ব দখলের আইনি পদক্ষেপ নিতে গেলে উক্ত বিএনপি নেতা ও তাঁর সহযোগীরা আবু সাঈদ ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এছাড়া বিবাদীরা প্রায়ই তাঁর বাড়ির আশেপাশে এসে গালিগালাজ করে মানসিক চাপ সৃষ্টি করছেন এবং ভবিষ্যতে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন।আবু সাঈদ তাঁর লিখিত আবেদনে উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে স্থানীয়ভাবে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হচ্ছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি দলীয়ভাবে বিষয়ের সুষ্ঠু তদন্ত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাঁর ও তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে বি এন পি কেন্দ্রীয় কার্যালয়ে এই লিখিত আবেদনপত্রটি জমা দেওয়া হয়। এছাড়া বিষয়টির অনুলিপি রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক এবং কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়েও প্রদান করা হয়েছে
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















