ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ নারী দল। আজ ব্রিজবেনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচটি ৩৬ ওভারে নির্ধারিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুইন্সল্যান্ড। অধিনায়ক চার্লি নট ও গ্রেট হ্যারিসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৬ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে স্বাগতিকরা। নট ৬৪ বলে ৯৪ এবং হ্যারিস ৫০ বলে ৭৬ রান করেন।

বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম ৭ ওভারে ৪৪ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ৮ ওভারে ৬৪ রানে ২ উইকেট শিকার করেন।

২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ বলে ৩৭ রানের সূচনা করেন দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা। ফারজানা ১৬ ও শারমিন ২৮ রান করেন।

চার নম্বরে নেমে খালি হাতে বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা। এতে ৫৪ রানে ৩ উইকেট পতন হয় বাংলাদেশের। চতুর্থ উইকেটে ১১২ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি।

হাফ-সেঞ্চুরি তুলে থামেন শারমিন। ৬টি চারে ৬৭ রানে ৬৮ রান করেন তিনি। অর্ধশতকের দ্বারপ্রান্তে গিয়ে আউট হন সোবহানা। ৪ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৪৯ রান করেন তিনি।

শারমিন ও সোবাহানার পর বাংলাদেশের আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ৩৬ ওভারে ৭ উইকেট ১৯৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। কুইন্সল্যান্ডের নিকোলা হ্যানকক ৩ উইকেট নেন।

আগামী ৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ নারী দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল

আপডেট টাইম : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬