ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা অনলাইন সাংবাদিকতার অনেক ‘প্রথম’-এর পুরোধা তৌফিক ইমরোজ খালিদী তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক তিন মাসের মধ্যে আইপিও অনুমোদন দেওয়ার ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত নিয়মিত চর্চার মাধ্যমেই গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি: রাষ্ট্রপতি আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মা/মলার আ/সামি গ্রে/ফতার

শ্রীলংকার কাছে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

২০তম এশিয়ান গেমসে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যে ব্রোঞ্জ পদকও জুটলো না।

শ্রীলংকার কাছে ৬৬ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক হারিয়েছে লিটন দাসের দল।

প্রথমে ব্যাটিং থেকে লংকানরা ৯ উইকেটে ১৬৫ রান করে। জবাবে শ্রীলংকার বোলারদের তোপের মুখে বাংলাদেশের ইনিংস ১০২ রানে গুটিয়ে যায়।

আজকেও টস ভাগ্য সহায় ছিল না লিটনের। উইকেটের সুবিধা নিয়ে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। থারিন্দু রত্নায়েকে ৩২ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন। থারিন্দুর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি। যদিও শুরুটা ভাল হয়নি। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল লংকানরা।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক সাহান আারাচিগেকে সাখে নিয়ে থারিন্দু ৯৩ রান সংগ্রহ করে। এই জুটি লংকানদের লড়াকু ইনিংস গড়তে সহায়তা করে।

সাহান ৩৭ বলে ৩৩ রান করেন।

মেহেদী, সাইফ ও মুস্তাফিজ ২টি করে উইকেট পান।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আউট হন শূন্য রানে। প্রথম দুই ওভারেই বাংলাদেশ দুই উইকেট হারায়। অধিনায়ক লিটন দাস আগের ম্যাচে করেছিলেন দুই রান। আজ প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন।

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩০ রানে ৪ উইকেট হারায়।

নিয়মিত বিরতিতে উইকেট পতনে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।

লোয়ার অর্ডারে নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান করেছেন। এছাড়া ইয়াসির আলী ২১  ও পারভেজ হাসান ইমন ২০ রান করেছেন।

নুয়ান থুসারা, থারিন্দু,  ভিজেওয়াকানাথ ও ওয়ানাজু ২টি করে উইকেট পেয়েছেন।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ন, ২০১৪ ইনচন গেমস এবং ২০২৩ হাংজু গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ।  এবার ফিরতে হলো খালি হাতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা

শ্রীলংকার কাছে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬