জেলা প্রশাসনের উদ্যোগে আজ সুনামগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ-এ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার আবেদন এ গণশুনানিতে উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এ সময় আগত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলসহ বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















