ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা ‎সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

উয়েফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা সেফেরিনের

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকসান্দার সেফেরিন বৃহস্পতিবার সংস্থাটির ৫৫টি সদস্যদেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, আগামী বছর তিনি শেষবারের মতো পুন:নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, স্লোভেনিয়ার এই কর্মকর্তার ঘোষণাটি তার আগের সিদ্ধান্তের বিপরীত। এর আগে তিনি পুন:নির্বাচনে না লড়ার কথা জানিয়েছিলেন। সদস্যদেশগুলোর কাছ থেকে ‘সর্বসম্মত’ সমর্থন পাওয়ার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

৫৮ বছর বয়সী সেফেরিন ২০১৬ সালে প্রথম উয়েফার সভাপতি নির্বাচিত হন। ফিফার দুর্নীতির ঘটনায় সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস) ফুটবল-সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পর মিশেল প্লাতিনি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন সেফেরিন।

আগামী এপ্রিলে কাজাকস্তানে অনুষ্ঠিতব্য উয়েফার কংগ্রেসে শেষবারের মতো চার বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য লড়বেন তিনি।

বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত বৈঠকের পর সেফেরিন বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য সদস্যদেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই।”

তিনি আরও বলেন, “গত কয়েক বছরে আমরা অসাধারণ সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং একটি দল হিসেবে সেগুলো মোকাবিলা করেছি। এখনো গুরুত্বপূর্ণ অনেক কাজ বাকি রয়েছে। তাই তাদের অনুরোধ আমি গ্রহণ করেছি।”

“আমার লক্ষ্য আগের মতোই রয়েছে, ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, আমাদের খেলাকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে প্রস্তুত রেখে যাওয়া।”

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাসে সংস্থাটির ৫৫টি সদস্যদেশের অ্যাসোসিয়েশন ‘সর্বসম্মতভাবে’ সেফেরিনকে পুন:নির্বাচনে না লড়ার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে

উয়েফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা সেফেরিনের

আপডেট টাইম : ০৮:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬