সুনামগঞ্জ প্রতিনিধি:
দূর্গাপূজাকে সামনে রেখে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে শহরের হাজীপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও সহ দপ্তর সম্পাদক শিবু পোদ্দারসহ প্রমুখ।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন,সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির যে একটি মিলবন্ধন রয়েছে তা চাকুরী করার সুবাদে এই জেলায় যোগদান করেই অনুধাবন করতে পেরেছি। তিনি আসন্ন শারদীয় দূর্গার্পূজায় সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন,আমি আশাবাদী আগামী ১৭ই অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই মহোৎসবের পরিসমাপ্তি সুন্দরভাবে সম্পন্ন হবে। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে যেখানে,পুলিশ,র্যাব,আনসার ও বিজিবির সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ব্যবস্থা করে রাখা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















