ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত বদলগাছী উপজেলায় ১০৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসবের আনন্দ ও আমেজ বিরাজ করছে ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন আখাউড়া স্থলবন্দরে ৭দিন ছুটি ঘোষণা পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল রাজপথে নাটক শুরু করেছে: রিজভী

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

মো: মুক্তাদির হোসেন:
স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠা, সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু)।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন (আকাশ), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্রিফিং প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীসহ আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

আপডেট টাইম : ১২:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬