ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত বদলগাছী উপজেলায় ১০৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসবের আনন্দ ও আমেজ বিরাজ করছে ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন আখাউড়া স্থলবন্দরে ৭দিন ছুটি ঘোষণা পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল রাজপথে নাটক শুরু করেছে: রিজভী

কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাসে বাংলা ভাষার মরমি দার্শনিক, মানবতাবাদী ও কিংবদন্তি বাউল ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত হয়েছে।

আজ আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি ও সাহিত্যে লালন সাঁইয়ের অবদান এবং মানবতা, সাম্য ও সামাজিক সম্প্রীতির বিষয়ে তাঁর দর্শনের তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কাঠমাণ্ডুতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, নেপালের সাহিত্যাঙ্গনের প্রতিনিধি, যুবনেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং ঢাকায় দায়িত্ব পালনকারী নেপালের সাবেক কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান লালন সাঁইয়ের চিরায়ত দর্শনের গুরুত্ব তুলে ধরে একে বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তার অন্যতম ভিত্তি হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, লালনের গান ভৌগোলিক ও ধর্মীয় সীমানা অতিক্রম করে প্রচলিত সাংস্কৃতিক ও সামাজিক গোঁড়ামিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং মানবতাবাদী মূল্যবোধকে মহিমান্বিত করেছে।

লালনের কালজয়ী গানের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত ধর্ম, বর্ণ ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অভিন্ন মানবসত্তাকে উপলব্ধি করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, লালনের শিক্ষা আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টায় আজও অনুপ্রেরণা যোগায়।

বাউল সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাউল সংস্কৃতি বাঙালি সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। লালনের গানের সর্বজনীন আবেদন ও তাৎপর্যের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো বাউল গানকে মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, উভয় দেশই তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চা থেকে শক্তি অর্জন করে।

সাংস্কৃতিক বিনিময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনা অতিথিদের বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। এছাড়া লালন সাঁইয়ের জীবন, দর্শন এবং বাঙালি সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে তাঁর অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬