ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত বদলগাছী উপজেলায় ১০৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসবের আনন্দ ও আমেজ বিরাজ করছে ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন আখাউড়া স্থলবন্দরে ৭দিন ছুটি ঘোষণা পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল রাজপথে নাটক শুরু করেছে: রিজভী

বদলগাছী উপজেলায় ১০৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসবের আনন্দ ও আমেজ বিরাজ করছে

মোহাম্মদ সুমন হোসাইন:
নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে পূজামণ্ডপে মণ্ডপে বইছে উৎসবের আনন্দধারা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে চারপাশ।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এই দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

এবার বদলগাছী উপজেলায় ১০৮টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীর সকালে বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনা ও অঞ্জলি দেন ভক্তরা। বর্ণিল সাজসজ্জা আর দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মণ্ডপে ছুটে আসছেন দর্শনার্থীরা।

নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ। ঢাকের তালে আর উৎসবের আমেজে আনন্দমুখর সময় কাটাচ্ছেন সবাই।

পূজামণ্ডপের আয়োজকরা বলছেন,প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনার্থীরাও জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রতিমা দর্শন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পেরে তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করবেন।

এদিকে, পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বন্ধনে মহাসপ্তমীতে বদলগাছীর পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আবহ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই আয়োজন হয়ে উঠেছে মানুষের মিলনমেলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

বদলগাছী উপজেলায় ১০৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসবের আনন্দ ও আমেজ বিরাজ করছে

আপডেট টাইম : ০৫:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬