মোহাম্মদ সুমন হোসাইন:
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ মামুন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (১৭ অক্টোবর ২০২৬) বিকালে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মোঃ মামুন হোসেন (৩০), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- মুগরইল, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















