নিজস্ব প্রতিবেদক: বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে আগামী সংসদ অধিবেশনেই এ-সংক্রান্ত আইন পাসের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে।
বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় পাওয়া যাবে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে। কর্মসংস্থান বাড়বে।
তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 















