ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, অভিযোগের পর পরই ছিনতাইকারী গ্রেফতার পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ রোনালদোকে নিয়ে সংশয়, পর্তুগাল দলে নতুন বিপদ মৃত্যুঝুঁকি পেরিয়ে এবার ৩ দেশে দীর্ঘ সফরে পোপ দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মানবতার কল্যাণে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন — মুর্শেদুল ইসলাম লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন

‘আমাদের বিশ্বাস ছিল, এই রানে জেতা সম্ভব’

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, মনে হচ্ছিল- উইকেট স্পিনের স্বর্গরাজ্য। আবার ওয়েস্ট ইন্ডিজ যখন খেলছিল, মুহূর্তেই যেন উইকেটের ধরন বদল, আরামে ব্যাটিং করছিলেন ক্যাম্পবেল-কিংরা।

তবে ১৭০ রান ডিফেন্ড করা সম্ভব ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলারদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

হারের পর সংবাদ সম্মেলনে এসে হারের কারণ ব্যাখ্যা করে শান্ত বলেন, ‘১৭০ হওয়ার পরে আমাদের বিশ্বাস ছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। উইকেটের যে অবস্থা ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। অবশ্যই ওদের একটু কৃতিত্ব দিতে হবে। তবে আমি বলবো, এই উইকেটে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। আমরা খুব বেশি ভালো বল করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, লেংথটা আমরা খুব ভালোভাবে পিক করতে পারিনি। লেংথটা একটু এলোমেলো ছিল। বিশেষ করে চতুর্থ ইনিংসে ওদের ব্যাটিং দেখেন, আমরা মাত্র দুটি উইকেট নিয়েছি। এই জায়গায় ম্যাচ হারলেও অন্তত সাত-আটটি উইকেট নিতে পারলে হয়তো বুঝতাম যে আমরা রানটা অনেক কম করেছি।’

অন্যদিকে, ক্যারিবীয়ান স্পিনারদের সামলাতেও ব্যর্থতার কথা স্বীকার করেছেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা কখনো স্পিন ভালো খেলি, কখনো পেস বল ভালো খেলি। তবে আমাদের যে ব্যাটিং, তাতে ওদের স্পিনারদের অবশ্যই আরেকটু ভালোভাবে সামলাতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারিনি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

‘আমাদের বিশ্বাস ছিল, এই রানে জেতা সম্ভব’

আপডেট টাইম : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬