হাফিজুর রহমান যশোর:
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা দীঘির পার্শ্ববর্তী এলাকায় পানির মধ্য থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেশবপুর থানা পুলিশের একটি চৌকস দল। মরদেহ দুটির পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 














