ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু সাধারন সম্পাদক বুলবুল প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ আসামি দেলোয়ার চেয়ারম্যানের প্রশাসনিক সভায় উপস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। সরকারের অযোগ্যতায় গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ। আমি গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।

তিনি লেখেন, অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।

‌তিনি আরও লেখেন, আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

আপডেট টাইম : ০৩:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬