শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

মহারাষ্ট্র সরকার জমি কিনছে কাশ্মীরে

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কাশ্মীরকে স্বায়ত্তশাসন প্রদানকারী ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে ৩৫ (ক) অনুচ্ছেদও। তাই আগে না পারলেও এখন ভারতের যেকোনো নাগরিক কাশ্মীরে সম্পত্তি ক্রয়ের সুযোগ পাচ্ছেন। তারই প্রেক্ষিতে মহারাষ্ট্র প্রাদেশিক সরকার সেখানে জমি কেনার ঘোষণা দিয়েছে।

সংবিধানের ওই অনুচ্ছেদ থাকাকালে কাশ্মীরের সম্পত্তি সেখানকার নাগরিক ছাড়া কেউ কিনতে পারতো না। তবে অনুচ্ছেদটি বাতিলের পর অঞ্চলটিতে জমি কেনার হিড়িক পড়েছে ভারতীয়দের। বুধবার মহারাষ্ট্র সরকার ঘোষণা দিয়ে বলেছে, তারা কাশ্মীরে দুটি পর্যটন রিসোর্ট নির্মাণে জমি কিনতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ তাদের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মহারাষ্ট্রের সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, কাশ্মীরে জমি কিনে সেখানে দুটি রিসোর্ট নির্মাণের কাজ করবে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন।

মহরাষ্ট্র সরকার কাশ্মীরের পাহালগাম এবং লাদাখের লেহ এলাকায় সেসব জমি ক্রয় করতে যাচ্ছে। তারা বলছে, এর মাধ্যমে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ ও বিষ্ণু দেবী মন্দিরে যেতে আগ্রহীরা উপকৃত হবে। সমালোচকরা বলছেন, কাশ্মীরের জনমিতি বদলে দিতে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই উদ্যোগ।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চলটিতে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করা হয়। বিবিসি বলছে, অবরুদ্ধ কাশ্মীরের মানুষের ওপর অকথ্য নির্যাতন চলাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com