ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত আগামী বছর থেকে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হবে প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী মোহাম্মদপুরে বেরিবাদ কনটেইনার গাড়ির চা/পায় ঘটনাস্থলেই যুবকের মৃ/ত্যু নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড় শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে দাঁড়িয়েছে ৭৩। অন্যদিকে বাংলাদেশকে টপকে ৭৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই দলের পারফরম্যান্সে অবনতি ঘটেছে। ম্যাকেতে পরাজয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও বাংলাদেশের লড়াই অব্যাহত ছিল। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। মিরপুর টেস্টে আট উইকেটে হারের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়।

এদিকে, সিলেট টেস্টে রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে সর্বশেষ ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের। ১১৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬০তম স্থানে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬