ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার

দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২২০৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে জিটুজি পদ্ধতিতে ৬০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। চুক্তির আওতায় ১০ম লটে ৩০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠানের কাছ থেকে ১১তম লটে আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এছাড়া মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে দুই লটে মোট ৮০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এর মধ্যে চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

আর অষ্টম লটে আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে একই পরিমাণ অর্থ ব্যয় হবে। এ লটেও প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই লটে মোট ৮০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

এর মধ্যে ঐচ্ছিক প্রথম লটে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩২ দশমিক ৫০ মার্কিন ডলার। ঐচ্ছিক দ্বিতীয় লটে আরও ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। এ লটে প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার সিএফআর ভিত্তিতে কিনতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ মার্কিন ডলার।

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম লটের এ সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪১০ দশমিক ৮৭৫ মার্কিন ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার।

সব মিলিয়ে মরক্কো থেকে ১ লাখ ৪০ হাজার টন টিএসপি ও ডিএপি সার এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার। আটটি প্রস্তাবে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনায় ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে

দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২২০৭ কোটি টাকা

আপডেট টাইম : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬