ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারে দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

এ মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা মোকতাদির। তার জেরার মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হলো।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

বর্তমানে গ্রেপ্তার আছেন উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। বরিশাল-১ আসনের সাবেক এমপি হাসানাত ছাড়া পলাতক অন্যজন হলেন বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ।

নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

চলতি বছরের ২০ মে আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, টিপু ও কবির ছিলেন আবুল হাসানাতের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন তিনি। এ কাজ বাস্তবায়ন করতে তৎকালীন এসপি একেএম এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়। এরপর মিথ্যা মামলায় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দুজনকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ। এরপর মাহাবুল ও জসিমকে দিয়ে গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে টিপু ও কবিরকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

আপডেট টাইম : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬