ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

হরর সিনেমা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্ক: অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি আসন্ন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’ শিরোনামে বিনোদনমূলক চলচ্চিত্রের প্রথম ঝলক উন্মোচন করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌত। অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’-এর ছবিটির প্রযোজনা করছেন। এর মাধ্যমে তারা হরর ঘরানার চলচ্চিত্রে পা রাখতে চলেছে।

অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’ সিনেমাটি প্রযোজনা করছে। এর মাধ্যমে প্রথমবারের মতো হরর ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু।

এর মধ্য দিয়ে হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি বলেন, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। তার ভাষায়, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানারই রয়েছে নিজস্ব বৈচিত্র্য। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় ভিন্নতা রয়েছে।

তাই এই ঘরানার সব ধরনের উপধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতে চান তারা।
হরর সিনেমা নির্মাণে পরিচিত মুখ রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্কেয়ারি পিকচার’-এর গল্প, কঙ্গনার চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি।

উল্লেখ্য, এর আগেও হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা।

২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে ঘিরে।

এদিকে কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল অন্যতম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

হরর সিনেমা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত

আপডেট টাইম : ০২:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬