রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

করোনা: মমতাকে ফোন মোদি-শাহ-জয়শঙ্করের

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৬৬ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় সাহায্যের। করোনা সংক্রমণ রুখতে রাজ্য প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেছেন মোদি।

রোববার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, লকডাউনে বাংলায় অবস্থিত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও মমতার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া বাংলাকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও।

অন্যদিকে কেন্দ্রীয় সাহায্যের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, করোনা সংকটের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজন বিপুল অর্থের। কেন্দ্র অনুমোদন দিলে পশ্চিমবঙ্গ সরকার বাজার থেকে ৬৫ হাজার কোটি ঋণ নিতে পারে বলে মোদিকে জানিয়েছেন মমতা। জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই আহ্বানে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা আবহে রাজ্য তথা বাংলায় অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তের আইনশৃঙ্খলা নিয়ে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে রাজ্যকে সেনা বা আধা সেনা দিতে কেন্দ্র প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন অমিত শাহ।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য তাকে বা মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে পারেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com