শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমীতে চলছে অনলাইন লাইভ ক্লাস

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩২৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর অত্যান্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ। অথচ বৈশিক মরণঘাতি করোনা মহামারীর কারণে অচল হয়ে পরেছে সারাদেশের শিক্ষা ব্যাবস্থা। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে নিয়মিত শিক্ষাদান যখন বন্ধ তখন টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষার মানউন্ননে গত ২৭জুন থেকে টঙ্গীতে প্রথমবারের মতো চালু হয়েছে ডিজিটাল অনলাইন লাইভ স্কুল। যার ফলে করোনা ভাইরাসের মতো মহামারীর আতংক ভুলে গিয়ে ছাত্রছাত্রীরা বাসায় বসে নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

এব্যাপারে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান জানান, টঙ্গীতে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে পড়াশুনার সুযোগ করে দিয়েছি। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেবী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়মিত রুটিন মাফিক ক্লাস পরিচালনা করছে অত্র প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। অনলাইনে আমাদের লাইভ ক্লাসগুলোতে প্রায় ৯০ শতাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। মহামারির কারণে প্রতিষ্ঠান আর্থিক সংঙ্কটে পড়লেও শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষাদান করছেন। স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর পরামর্শ ও গর্ভনিং বর্ডির সিদ্ধান্ত মোতাবেক করোনার মহামারীতে মানবিক কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এপ্রিল ও মে মাসের টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৩১ শে আগস্টের মধ্যে বিনা জরিমনায় বকেয়া টিউশন ফি পরিশোধ করার জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ রইলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com