সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

ব্রাজিলের নতুন কোচ ডরিভাল

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

গুঞ্জন ছিল আগে থেকে। সেটাই এখন সত্যি হওয়ার পথে। বাইরের কাউকে নয়, দলের কোচের পদে ঘরের ছেলেকেই নিয়োগ দিচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানো ডরিভাল জুনিয়রই হচ্ছেন দেশটির নতুন কোচ।

অনেকদিন ধরেই ফুটবলে টালমাটাল অবস্থা পার করছে ব্রাজিল। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতের আইনে বহিষ্কার করার কথা উঠেছে। সেকারণে আসে ফিফার হুমকি। এসবের মাঝে ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি বাড়ান কার্লো আনচেলত্তি। আগের কোচ ফার্নান্দো দিনিজও ছাঁটাই হয়েছেন।

অবশেষে ডরিভাল জুনিয়রের নিয়োগের সংবাদ ব্রাজিলের জন্য খানিকটা স্বস্তির সুবাতাস হয়েই এসেছে। দিনিজের বিদায়ের দিনেই ডরিভালের ব্যাপারে খবর প্রকাশ করেছিল রয়টার্স। এরপর ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকাও জানিয়েছে, সাও পাওলোর এই কোচই নেইমার-ভিনিসিয়ুসদের নতুন গুরু হতে চলেছেন।

দুই পক্ষের মাঝে আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এ জন্য সাও পাওলোকে দুই মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণও দেবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

৬১ বছর বয়সী ডরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। তবে ব্রাজিলের জন্য আগামীকাল সোমবারই সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করবেন ডরিভাল।

এরই মধ্যে নিজের ইন্সটাগ্রামে সাও পাওলোর ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন ডরিভাল। গত ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। এবার শুরু হতে যাচ্ছে তার সেলেসাও অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com