মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির প্রচেষ্টা প্রতিহত ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৮৮৫ কোটি টাকা মায়ংয়ের হ্যাটট্রিকে নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার দাপুটে জয় দ্বিতীয়বার ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে কাল মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির প্রচেষ্টা প্রতিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীস্থ মাতারবাড়ী এলাকায় অবস্থিত কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) প্রকল্পে ভোররাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত চক্রের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোররাতে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করেন। এ সময় প্রায় ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়।

উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে আনসার সদস্য মো. আশিকুর রহমান তার শর্টগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধ ও গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নিকটবর্তী বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান শুরু করে। সমন্বিত ধাওয়ার একপর্যায়ে ডাকাত চক্রের সদস্য শহিদুল্লাহকে (৪০) আটক করা হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাহিনী জানায়, আনসার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দৃঢ়তার ফলে সম্ভাব্য বৃহৎ নাশকতা ও রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কৌশলগত জাতীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর এ তৎপরতা দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com