ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আ/হত করে ৫০ হাজার টাকা ছি/নতাই চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন

বাংলাদেশি ব্যবসায়ী ইংল্যান্ডে স্টেডিয়াম কিনলেন

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: আগামী পাঁচ বছরের জন্য ইংল্যান্ডের বেডফোর্ড স্টেডিয়ামের মালিকানা কিনে নিলেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। ব্রিটিশ প্রবাসী এই ব্যবসায়ীর বাড়ি বাংলাদেশের সিলেটে। গত মাসের শেষের দিকে কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্টের সাথে আনুষ্ঠানিক চুক্তি হয় বেডফোর্ড টাউন এফসির।

কবির জানিয়েছেন, মূলত ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী এবং পেশাদার খেলোয়াড় তৈরী করার জন্য তিনি এ স্টেডিয়াম কিনেছেন। তিনি বলেন, ‘আগামীতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে।’

আগামী সেপ্টেম্বর থেকে এ স্টেডিয়ামের নাম হবে ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম। এ স্টেডিয়ামে একসাথে পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবে।

ফুটবলে ব্যবসায়ী কবিরের সম্পৃক্ততা নতুন নয়। ইংল্যান্ডে সকার লীগ নামে তার একটি স্টেডিয়ামও আছে। আর স্টেডিয়াম কিনে তিনি তার ফুটবল সম্পৃক্ততায় নতুন মাত্রা যোগ করলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

বাংলাদেশি ব্যবসায়ী ইংল্যান্ডে স্টেডিয়াম কিনলেন

আপডেট টাইম : ০৫:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯