ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

নেত্রকোনায় সাত কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি: সাত কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ডিম্বাকৃতির কষ্টিপাথরসহ এক পাচারকারীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। পাথরটির ওজন প্রায় সাত কেজি। গত শুক্রবার দিনগত রাতে উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাথরটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযান টের পেয়ে পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে যায়। তবে চক্রের সদস্য মো. আলমগীরকে (১৯) আটক করা হয়েছে। আলমগীর কলমাকান্দা উপজেলার ছয় টাক্কার ব্রিজ এলাকায় শাহজাহান মিয়ার ছেলে। আর নয়েল সরকার (৩৮) কলমাকান্দার নলচাপড়া এলাকার এক নারীকে বিয়ে করে ৯ বছর ধরে এই এলাকায় থাকে। সে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বাণ সরকারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ‘গোপনে খবরের ভিত্তিতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে ওই পাথরটি জব্দ করা হয়েছে। পাথরটির ওজন ছয় কেজি সাতশ গ্রাম।’

ওসি আরও জানান, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাত তিন/চার জনের নামে থানায় মামলা দায়ের করেছে। এছাড়া আটক আলমগীরকে আজ শনিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

নেত্রকোনায় সাত কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

আপডেট টাইম : ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯