ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

কুষ্টিয়ায় শীতের কাপড় কিনতে ভিড় জমেছে ফুটপাতে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ফুটপাতে শীতের কাপড়ের দোকানে বেচাকেনা জমে উঠেছে। নিম্ন আয়ের মানুষ শীত নিবারণের জন্য এই সব দোকানে ভিড় করছে।

মিরপুর উপজেলার রুস্তম আলী জানান, রিকশা চালিয়ে সংসার চালান। এই শীতে গরম কাপড় ছাড়া চলা দায়। তাই কাপড় কিনতে ফুটপাতের দোকানে এসেছেন।

আরেক ক্রেতা সলেমান আলী বলেন, সারাদিন হাড়ভাঙা খেটে কোনোরকমে সংসার চলে। গত শীতে ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে শীতের কাপড় কেনা হয়নি। এবার কিনতে এসেছেন।

কুষ্টিয়া শহরের মিউনিসিপ্যাল মার্কেটের সামনে ফুটপাতে কম্বল বিক্রেতা সিদ্দিক হোসেন বলেন, শীত শুরুর আগেই অনেক কম্বল মজুদ করেছিলেন। তার এখানে ২০০ টাকা থেকে শুরু করে দামি কম্বল রয়েছে। তবে বেশি বিক্রি হচ্ছে কমদামি কম্বল ও শীতের পোশাক।

কুষ্টিয়ার কোর্ট স্টেশন, কুষ্টিয়া হাইস্কুলের সামনে, পাবলিক লাইব্রেরির সামনে, ঘোড়ারঘাট, বড় বাজার রেলগেট ও বড় রেলস্টেশনের ফুটপাতে সকাল থেকে গভীররাত পর্যন্ত বেচাকেনা চলছে।

এ সব দোকানে সব বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্কদের বাহারি শার্ট, হাফ/ফুল স্যুয়েটার, জ্যাকেট, মাফলার, টুপিসহ উলের গরম কাপড় পাওয়া যাচ্ছে। ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে মিলছে এই সব পোশাক।

ভ্রাম্যমাণ বিক্রেতা সানোয়ার আলী বলেন, শীত যত বাড়ছে, বিক্রিও বাড়ছে। তার এখানে ৩০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকায় মিলছে শীতের পোশাক। সাধ-সাধ্য মিলিয়ে ক্রেতারা পোশাক কিনছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

কুষ্টিয়ায় শীতের কাপড় কিনতে ভিড় জমেছে ফুটপাতে

আপডেট টাইম : ০৮:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০