ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

কীভাবে নিশ্চিত নয়,বিস্ফোরণ এক্সিম ব্যাংকে,

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর শনির আখড়ার আরএস টাওয়ারের বিপরীত পাশে একটি ভবনে বিষ্ফোরণে এক ব্যক্তি মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩ জন। ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা জুড়ে এক্সিমব্যাংকের শাখা রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে ওই ভবনের তৃতীয় তলায়ই বিষ্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গ্যাস সিলিন্ডার, সেফটি ট্যাংকির গ্যাস নাকি এসির কারণে এই বিস্ফোরণ- তা নিশ্চিত করতে পারেনি তারা।

ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে জানা গেছে, সকাল ৯টা ২৩ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৯টার দিকে ভবনে প্রবেশ করে তাদের কর্মীরা। ৯টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিস্ফোরণের সময় দেয়ালের একাংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে ইট চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন টুপি ব্যবসায়ী ফরিদ উদ্দিন (৫০)।

আহত হন ভ্যান চালক সাইদুল (৩০), ফল ব্যবসায়ী জাকির হোসেন (৩৫) ও বেকারির ম্যানেজার কামাল হোসেন (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের জোন-৬ এর উপ-পরিচালক মো. নজিমুজ্জামান জাগো নিউজকে বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের টিম নিয়ে সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তারা সবাই নিচের সড়ক দিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, ভবনটির তৃতীয় ও দ্বিতীয় তলায় এক্সিম ব্যাংকের শাখা রয়েছে। আর নিচ তলায় আছে রেস্টুরেন্ট। পরিদর্শনে এটা স্পষ্ট যে, বিস্ফোরণ হয়েছে তৃতীয় তলায় এক্সিম ব্যাংক থেকেই। আলামত সংগ্রহ ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেও তাই মনে হয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণের কারণে ভবনটির সামনের দেয়াল, দোতলার সামনের দেয়াল, আশাপাশের ভবনের দেয়াল, তৃতীয় ও দ্বিতীয় তলার ফ্লোরের ছাদ ধ্বসে পড়েছে। ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের পেছনে ঠিক কী কারণ থাকতে পারে জানতে চাইলে মো. নজিমুজ্জামান বলেন, এসি, সেফটি ট্যাংক অথবা গ্যাস সিলিণ্ডার যে কোনো একটি থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নির্দিষ্ট করে এখনও কোনো কারণ আমরা নিরূপণ করতে পারিনি। তবে গ্যাস এবং এক্সিম ব্যাংকের তৃতীয় তলা থেকেই যে বিস্ফোরণের সূত্রপাত তা মোটামুটি নিশ্চিত।

ঘটনার তদন্ত সম্পর্কে তিনি বলেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত করেই সুস্পষ্ট কারণ নিরূপণ সম্ভব হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

কীভাবে নিশ্চিত নয়,বিস্ফোরণ এক্সিম ব্যাংকে,

আপডেট টাইম : ০১:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯