ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুস্বাদু প্রন পাস্তা যেভাবে রান্না করবেন মাইক্রোওয়েভে খাবার গরম করছেন? এই ভুলগুলো করবেন না ফুটবলই স্বপ্ন, ফুটবলই ভবিষ্যৎ,বড় খেলোয়াড় হতে চায় আখি জুলাই হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হলো ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী রৌমারীতে বিদেশি মদসহ গ্রেফতার-১ প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

আগামী ১৭ আগস্ট শুরু ফিরতি হজ ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এদিকে সর্বশেষ হজ ফ্লাইট গত সোমবার জেদ্দা পৌঁছেছে। ওইদিন বিকেল ৪টায় ফ্লাইটটি নিয়ে জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শেষ হজ ফ্লাইট।

এর মধ্য দিয়ে শেষ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০১৯ সালের প্রি-হজ ফ্লাইট পরিচালন কার্যক্রম। এ বছর হজ ফ্লাইটে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকিট সমস্যার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি।
৪ জুলাই থেকে শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি শিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১২৭০ সরকারি প্রতিনিধিসহ অতিরিক্ত আরও ১৪১৭ জন সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত হজযাত্রীও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, এ বছরের হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুস্বাদু প্রন পাস্তা যেভাবে রান্না করবেন

আগামী ১৭ আগস্ট শুরু ফিরতি হজ ফ্লাইট

আপডেট টাইম : ১১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯