ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

ঢাবির অধিভুক্ত শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়ার রোডম্যাপ দ্রুত প্রকাশ করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে রেজিস্ট্রেশনকৃত অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সাথে ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

গতকাল শনিবার (২৫ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ-সংক্রান্ত একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। এ রোডম্যাপে একাডেমিক মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি, এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। একই সঙ্গে বিশ্বাস করে যে, পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার সফল ও সময়োপযোগী বাস্তবায়ন সম্ভব। সে প্রেক্ষাপটে, আসন্ন রোডম্যাপ প্রকাশ এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

ঢাবির অধিভুক্ত শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়ার রোডম্যাপ দ্রুত প্রকাশ করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আপডেট টাইম : ০৪:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬