ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্নাতের সুবাসে মুখরিত হবে দিয়াবাড়ি, ১৮ নভেম্বর শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা আসন্ন ৮ নং আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী মোঃরিপন হোসেন স্বী স্ত্রীর রমীমা মা/দক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁ/জাসহ গ্রে/প্তার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী তাহিরপুরের হাজারো শ্রমিকের মুখে হাসি ফোটার অপেক্ষা, শনিবার থেকে খুলছে জাদুকাটা নদী দুর্গাপূজায় দুই বাংলার আট সিনেমা অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখিয়ে সেখানেই পুনর্বাসন করবেন নাহিদ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গু/লি করে হ/ত্যা ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকার জানতো না রোহিঙ্গা সমাবেশের খবর

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রোহিঙ্গা সঙ্কটের দুই বছর পূর্তি ও পাঁচ দফা দাবিতে আয়োজিত লক্ষাধিক রোহিঙ্গার উপস্থিতিতে সমাবেশের খবর সরকার জানতো না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার জাতীয় জাদুঘরে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমাবেশের বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা গণমাধ্যমের খবর থেকেই এটা দেখতে পাই।

ভবিষ্যতে রোহিঙ্গাদের এ ধরনের কোনো সমাবেশ বা কর্মসূচি করতে দেয়া হবে না জানিয়ে ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের সমাবেশ আয়োজনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে।

এছাড়া্ প্রতিশ্রুতি অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলেও গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার সম্পূর্ণ দায় মিয়ানমারের বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ প্রত্যাবাসন না হওয়ার কারণ মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করতে পারেনি। তারা বোঝাতে পারেনি যে, স্বদেশে ফিরে গেলে রোহিঙ্গারা নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা পাবেন।

সম্প্রতি যে রোহিঙ্গা নেতা মো. মহিবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেননি। তবে কোনো দেশ চাইলে পাসপোর্ট ছাড়াও সংশ্লিষ্ট দেশের অনুমতি নিয়ে সে দেশ সফর করা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুন্নাতের সুবাসে মুখরিত হবে দিয়াবাড়ি, ১৮ নভেম্বর শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা

সরকার জানতো না রোহিঙ্গা সমাবেশের খবর

আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯