ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্নাতের সুবাসে মুখরিত হবে দিয়াবাড়ি, ১৮ নভেম্বর শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা আসন্ন ৮ নং আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী মোঃরিপন হোসেন স্বী স্ত্রীর রমীমা মা/দক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁ/জাসহ গ্রে/প্তার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী তাহিরপুরের হাজারো শ্রমিকের মুখে হাসি ফোটার অপেক্ষা, শনিবার থেকে খুলছে জাদুকাটা নদী দুর্গাপূজায় দুই বাংলার আট সিনেমা অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখিয়ে সেখানেই পুনর্বাসন করবেন নাহিদ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গু/লি করে হ/ত্যা ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক সভায় ৫,৪৯৪ কোটি টাকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ রাজধানীর উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ১,৩৯৮ কোটি টাকার ভূমি অধিগ্রহণ প্রকল্পসহ মোট ৫,৪৯৪.০৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, প্রকল্পের মোট বরাদ্দ ৫,৪৯৪.০৪ কোটি টাকার মধ্যে সরকারি কোষাগার থেকে পাওয়া যাবে ৫,৪১৬.০৪ কোটি টাকা এবং বাকি ৭৮ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসেবে বৈদেশিক অনুদান থেকে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের অধীন নগরীর উত্তরা এলাকায় একটি স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব এবং টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা ২০২১ সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মধ্যে ৫৩.৭৫ একর ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, প্রয়োজনীয় জরিপ কার্য চালানো এবং সীমানা পিলারসহ প্রায় ২২ হাজার মিটার কাটাতারের বেড়া নির্মাণ করা হবে। সরকার মাস্টার প্লানের সুপারিশের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রায় শত ভাগ সেনিটেশন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন তুরাগ থানায় প্রয়োজনীয় সেনিটেশন ব্যবস্থা গ্রহণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুন্নাতের সুবাসে মুখরিত হবে দিয়াবাড়ি, ১৮ নভেম্বর শুরু দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা

একনেক সভায় ৫,৪৯৪ কোটি টাকার অনুমোদন

আপডেট টাইম : ১০:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯