ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা অনলাইন সাংবাদিকতার অনেক ‘প্রথম’-এর পুরোধা তৌফিক ইমরোজ খালিদী তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক তিন মাসের মধ্যে আইপিও অনুমোদন দেওয়ার ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত নিয়মিত চর্চার মাধ্যমেই গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি: রাষ্ট্রপতি আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মা/মলার আ/সামি গ্রে/ফতার

বরগুনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

জেলায় ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বরগুনা জেলা শিল্প কলা একাডেমি চত্বরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী (৩-৭ অক্টোবর) এ ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের।

আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ বইমেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।

এতে বিশেষ অতিথি ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক তারিক বিন আনসারী সুমনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।

স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে জেলা প্রশাসন,বরগুনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা

বরগুনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬