ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বিশ্ব শিক্ষক দিবসে লাল মনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

‘শিক্ষকতাকে একটি সহযোগিতামূলক পেশা হিসেবে পুনর্গঠন’ এ প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন । শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জেলা শিক্ষা অফিসার রোখসানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ এ চার ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত চারজন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভা শেষে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

বিশ্ব শিক্ষক দিবসে লাল মনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

আপডেট টাইম : ০২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬