ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

নারায়ণগঞ্জে চালানবিহীন ৮২ লাখ ৬৮ হাজার টাকার সুতা জব্দ

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গুদামে অভিযান চালিয়ে চালানবিহীন প্রায় ২৪ হাজার কেজি দেশি ও বিদেশি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। জব্দ করা এসব সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে অবস্থিত মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের একটি গুদামে তল্লাশি চালায়।

তল্লাশিকালে গুদামে কর চালানবিহীন দেশি ও বিদেশি সুতা পাওয়া যায়। এর মধ্যে দেশীয় সুতা ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি সুতা ৪ হাজার ৫৫৫ কেজি।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানায়, প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ বিষয়ে ইতোমধ্যে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

নারায়ণগঞ্জে চালানবিহীন ৮২ লাখ ৬৮ হাজার টাকার সুতা জব্দ

আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬