ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত পুরনো রূপে ফিরছে বসিলার ৪০ ফুট খাল, স্থানীয়দের মনে নতুন আশা শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি : ববি হাজ্জাজ সকল বয়সীদের মাঠে যাবার উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য : ক্রীড়া প্রতিমন্ত্রী ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অ/ভি/যোগ ‘কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর রাজবাড়ীতে রাইটার্স ক্লাবের উদ্বোধন বদলগাছী উপজেলার মিঠাপুরে মহিলা মেম্বার প্রার্থী সিলেকশনে স্বজনপ্রীতি ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা নাটোরে জেলা রোভারের দিনব্যাপী ডে ক্যাম্প শুরু

বদলগাছী উপজেলার মিঠাপুরে মহিলা মেম্বার প্রার্থী সিলেকশনে স্বজনপ্রীতি ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মোহাম্মদ সুমন হোসাইন বদলগাছী প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী মনোনয়নে স্বজনপ্রীতি ও পকেট কমিটির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ত্যাগী কর্মীদের বঞ্চিত করে রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিকে প্রার্থী ঘোষণা এবং প্রতিবাদ করলে মামলা দেওয়ার হুমকির প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী নেত্রী।​ভুক্তভোগী মোছাঃ জয়নব বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে মিঠাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করে আসছেন। দলের রাজনৈতিক দুর্দিনেও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম, মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

​জয়নব বেগম বলেন, “ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরামর্শ করেই আমি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলাম এবং এলাকাভিত্তিক প্রচার-প্রচারণাও শুরু করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্থানীয় নেতাকর্মীদের মতামত তোয়াক্কা না করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন একটি ‘পকেট কমিটি’ গঠন করে হঠাৎ করেই শেফালী পারভীন নামের একজনকে প্রার্থী হিসেবে সিলেকশন দেন।”

​অভিযোগ তুলে তিনি আরও বলেন, “কিসের ভিত্তিতে বা কোন যোগ্যতায় শেফালী পারভীনকে সিলেকশন দেওয়া হলো, তা আমার জানা নেই। শেফালী পারভীন কখনো বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, রাজপথে বা দলের কোনো কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি।”​ভুক্তভোগী নেত্রীর দাবি, প্রার্থী হিসেবে শেফালী পারভীনের নাম ঘোষণার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অন্যান্য প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, উক্ত ওয়ার্ডে যদি কেউ তার সিলেকশনের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়, তবে তাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হবে।​রাজনীতিতে এমন একছত্র সিদ্ধান্ত, স্বজনপ্রীতি ও হুমকির ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে বাদ দিয়ে নিষ্ক্রিয় ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করার এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের সাধারণ নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

বদলগাছী উপজেলার মিঠাপুরে মহিলা মেম্বার প্রার্থী সিলেকশনে স্বজনপ্রীতি ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট টাইম : ০৬:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬