ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার

খুলনা মহানগরীর ইকবালনগরের ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চারুকলা শিক্ষা ও সংস্কৃতিচর্চার পাশাপাশি এখানে গড়ে তোলা হয়েছে একটি ঐতিহ্য সংগ্রহশালা। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের উদ্যোগে ২০২২ সালে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালায় বর্তমানে তিন শতাধিক পুরোনো ও বিলুপ্তপ্রায় ব্যবহার্য সামগ্রী সংরক্ষিত রয়েছে।

সম্প্রতি সংগীতশিল্পী আব্দুল হক এই সংগ্রহশালায় দুটি পুরোনো রেডিও সেট উপহার দিয়েছেন। তাঁর দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সেন্ট্রি কোম্পানির তৈরি মিনি বুম বক্স রেডিও এবং সনি কোম্পানির শিশুদের উপযোগী পোর্টেবল রেডিও ক্যাসেট রেকর্ডার।

উপহার দেওয়া একটি রেডিওর মডেল এমবিবিআরসি, যা ২০০০-এর দশকের। অন্যটি সনি কোম্পানির ‘মাই ফার্স্ট সনি’ সিরিজের সিএফএস-২০২০ মডেলের রেডিও ক্যাসেট রেকর্ডার, যা আনুমানিক ১৯৮০-এর দশকের শেষভাগ থেকে ১৯৯০-এর দশকের শুরুর দিকের।

একসময় রেডিও ও ক্যাসেট রেকর্ডার ছিল গান শোনা ও সংগীত উপভোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। সময়ের পরিবর্তনে এসব যন্ত্রের ব্যবহার কমে গেলেও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এগুলো অতীতের প্রযুক্তি ও সাংস্কৃতিক জীবনের স্মৃতি বহন করে। সংগীতচর্চার সঙ্গে যুক্ত আব্দুল হকের এই উপহার সেই স্মৃতি সংরক্ষণে বিশেষ তাৎপর্য বহন করছে।

উল্লেখ্য, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের ইউটিউব ও ফেসবুক পেজে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সংগ্রহশালার কার্যক্রম ও চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সংগীতশিল্পী আব্দুল হকের এই উপহার সংগ্রহশালার সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্ম অতীতের সংগীতচর্চা ও প্রযুক্তির ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার

আপডেট টাইম : ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬