ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জার্মানিতে তুষারপাতে আকাশ-স্থল-নদীপথ অস্বাভাবিক

জার্মানিতে টানা তুষারপাতের কারণে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দেশটির ব্যস্ত মহাসড়গুলোতে বুধবার রাত পর্যন্ত আটকে ছিল অসংখ্য যানবাহন ও মালবাহী ট্রাক-লরি। সেই সঙ্গে স্বাভাবিক হয়নি আকাশ, স্থল ও নদীপথ। কমেছে তাপমাত্রা, বেড়েছে হাড় কাঁপানো ঠান্ডা।

জার্মানিতে কিছুট কমেছে ভারি তুষারপাত। কিন্তু জমে যাওয়া বরফ ও উত্তর মেরু থেকে আসা ঠাণ্ডা বাতাসে তাপমাত্রা কমছে প্রতিনিয়ত। বুধবার রাতে দেশটির অঙ্গরাজ্য থুইরিঙ্গেনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর সহায়তায় মহাসড়কগুলোতে যানজট কিছুটা কমতে শুরু করেছে। উদ্ধার করা হয়েছে বরফে আটকে যাওয়া অসংখ্য যানবাহন। তবে এখনো অনেক লরি মহাসড়কগুলোর দু’পাশে পার্কিং করাতে চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অন্যান যানবাহনকে।

এক নারী জানান, মহাসড়কগুলোর কথা কি আর বলব, শুনেছি বরফে এখনো অনেকেই আটকে আছেন। অনেক চালক ও আরোহীর রাত কাটছে গাড়িতেই। এই অবস্থায় মহাসড়কগুলোতে গাড়ি বের না করার অনুরোধ সবার কাছে। সবকিছু মিলিয়ে ধৈর্য ধরার বিকল্প কিছু দেখছি না।

এদিকে লাগাতার ভারি তুষারপাতে দেশটির উত্তরের কয়েকটি অঙ্গরাজ্যে উত্তর মেরুর ঠাণ্ডা বাতাসে নাকাল স্থানীয়সহ সেসব অঞ্চলে বসবাসরত প্রবাসীরা।

হাসিব আল হাসান বলেন, আমরা তুষারপাতে বিপর্যস্ত। ঘর থেকে বের হতে পারি না। রাস্তায় গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে।

দেশজুড়ে এমন তুষারপাত ও শীতে কমেনি ভয়ংকর করোনার প্রকোপ। ২৩ লাখেরও বেশি সংক্রমণের পাশাপাশি মারা গেছেন ৬৩ হাজারের বেশি মানুষ। তাই ১৭ ফেব্রুয়ারির লকডাউন আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কেল প্রশাসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জার্মানিতে তুষারপাতে আকাশ-স্থল-নদীপথ অস্বাভাবিক

আপডেট টাইম : ১২:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১