ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম ব্যাশনেফ্টের শোধনাগারটিতে শনিবার হামলা চালানো হয়। বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র তেল শোধনাগারটিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম।  ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ।

রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব এক হাজার ৪০০ কিলোমিটার।  শনিবার ইউক্রেনীয় বাহিনী যে তেল শোধানাগারটিতে হামলা চালায়, সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্ট।

টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন, “শনিবার ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দু’টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।”

তিনি বলেন, “সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির এটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে, এবং তার পরে ঘটে বিস্ফোরণ। এ সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শোধানাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা তেমন বড় কিছু নয়।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবহিনী।

ব্যাশনেফ্টের এই শোধনাগারটিকে ২০১৬ সালে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টর দফতর ক্রেমলিন। এই শোধনাগারটিতে ১৫০ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপদন করা হয়।

সূত্র: রয়টার্স,

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আপডেট টাইম : ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫