শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

হোমকোয়ারেন্টিন থেকে মুক্তি পেলেন সাকিব

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: হোমকোয়ারেন্টিন থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। করোনাভাইরাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ছিলেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক। সেখানে গিয়ে নিজেকে স্বেচ্ছায় হোমকোয়ারেন্টিনে রাখেন। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে আজ শনিবার পরিবারের সঙ্গে একত্র হয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মেয়ে আলাইনা হাসান অব্রি ও স্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে উইসকনসিনের একটি হোটেলে সেচ্ছায় নিজেকে বন্দি করে রাখেন সাকিব। ১৪ দিনের কোয়ারেন্টিন পিরিয়ড শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব।

আগামী কিছু দিন যুক্তরাষ্ট্রেই থাকবেন সাকিব। সেখানে থেকেই নিজের গড়া ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করবেন তিনি।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ লাখ মানুষ। মৃত্যুর খবর পাওয়া গেছে ৬০ হাজার মানুষের। বিশ্বের ১৮১টি দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এ দেশে আক্রান্ত ৭০ জন আর মৃত্যুর খবর পাওয়া গেছে ৮ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com