বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই : আলী রীয়াজ এস এম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ তুলে দিলাম দেখে শুনে রাখবেন; তারেক রহমান আগৈলঝাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ মাদক কারবারি আটক

ডেলিভারি বক্স খুলে চমকে গেলেন স্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫০২ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক ,সিটিজেন নিউজ: স্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন স্বামী। সারপ্রাইজে সত্যিই চমকে দিল স্ত্রীকে। জন্মদিনে এমন সারপ্রাইজ হয়তো আশা করেননি তিনি।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এমিলি ম্যাকগুয়ের অনলাইন শপিং করতে খুব ভালবাসেন। প্রতি সপ্তাহেই তিনি কিছু না কিছু কেনেন অনলাইন শপিং করে। আর তাঁর বেশিরভাগ কেনাকাটার উৎস অ্যামাজন। প্রায় প্রতি সপ্তাহেই অ্যামাজন থেকে বক্স আসে তাঁর ঠিকানায়।
এমিলির জন্য তাঁর জন্মদিনের সকালেও একটি ডেলিভারি বক্স পাঠায় অ্যামাজন। তাতে লেখা ছিল, এমিলি ম্যাকগুয়ের, ১২৩৪ বার্থ ডে লেন, হ্যাপি বার্থ ডে, ২ইউ। প্রথমে এমন আজব লেখা দেখে কিছুটা অবাক হয়েছিলেন এমিলি। তবে বক্স খোলার তাড়াহুড়োয় তিনি আর সেসব পাত্তা দেননি।

বক্স খোলার সময়ই ঘটে আজব কাণ্ড! বক্স যেন ভেঙে ভেঙে হাতের আঙুলে লেগে যাচ্ছে। বক্সের সেই ভাঙা টুকরো মুখে তুলে এমিলি তাজ্জব! এ তো কেক! বক্স নয়!

স্বামী তাঁর জন্য এমন একখানা সারপ্রাইজ বক্স পাঠালেন! অ্যামাজন-এর ডেলিভারি বক্সের মতো দেখতে চকোলেট কেক! এমিলি স্বামীর এমন কাণ্ড ফেসবুকে শেয়ার করলেন। সেই অদ্ভুত দর্শন কেক-এর ছবি মুহূর্তে ভাইরাল হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com