ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন আশরাফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড এর ১৩তম মহাপরিচালক হিসেবে রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি গত ২৪ আগস্ট ২০২১ দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৭ আগস্ট ২০২১ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী ১ জানুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন প্রাপ্ত হন। পরবর্তী সময়ে তাঁর চাকুরী জীবন সমুদ্রের বিশাল অভিজ্ঞতা এবং দেশ বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। তিনি গনচীন হতে ‘মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স’, পাকিস্তানে ‘গানারি স্পেশালাইজেশন কোর্স’, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে ‘স্টাফ কোর্স’, ইউএস নেভাল ওয়ার কলেজ হতে ‘নেভাল স্টাফ কোর্স’, এনডিসি বাংলাদেশ হতে ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’, এনডিইউ চীনে ‘স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স’, মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে ‘কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স’ সম্পন্ন করেন।

এছাড়া, রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ন সংস্থায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সেমিনার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন। রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন।

তিনি গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে রিয়ার এডমিরাল পদে উন্নীত হন এবং বর্তমান নিযুক্তি প্রাপ্তির পূর্বে তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন আশরাফুল হক চৌধুরী

আপডেট টাইম : ০৭:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১