ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ক্ষেপেছে নজরুল দাড়ি ধরে নির্যাতনের শিকার রফিকুল কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজা ‎ ‎১৪ মা/ম/লার পলাতক আ/সা/মি জনি র‌্যাব-৮ কর্তৃক গ্রে/প্তার সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আ/হ/ত চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খান মুকুলের মমতাময়ী মা মরহুমা ফরিদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার দূতের বিদায়ী সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাতকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘২০১৮ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।’ সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আগামী বছর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি যৌথভাবে উদযাপিত হবে এবং এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

করোনা মোকাবিলায় বাংলাদেশ থেকে ওষুধসামগ্রী প্রেরণের জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ক্ষেপেছে নজরুল দাড়ি ধরে নির্যাতনের শিকার রফিকুল

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার দূতের বিদায়ী সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১