ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

দাবানলে নাকাল কানাডা, দূষণ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও

ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কানাডা। দাবানলের কারণে ব্যাপক বায়ুদূষণের কবলে পড়েছে দেশটির বিভিন্ন প্রদেশ। শুধু কানাডা নয় দূষণের শিকার হচ্ছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যও। স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউইয়র্ক ও কানেকটিকাট প্রশাসন।

সিএনএন ও ব্লুমবার্গসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিগত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। নিয়ন্ত্রণে চলছে প্রাণপণ চেষ্টা। তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে না ভয়াল সে আগুন। দেশটির কুইবেক প্রদেশে দেড় শতাধিক স্থানে এখনও জ্বলছে আগুন। পাশাপাশি দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরেন্টো, অন্টারিও ও কুইবেকের বিভিন্ন এলাকা।

এরই মধ্যে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া চলে গেছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও। এমনকি দাবানলের এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাটেও। সেখানকার বাতাসকে অস্বাস্থ্যকর বলে জানিয়েছেন পরিবেশবিদরা।

মঙ্গলবার (৬ জুন) সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সতর্কতা রয়েছে বোস্টন, ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়াতেও। শুধু তাই নয় বায়ু দূষণের কারণে দেশটির স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ধূসর ছবিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ পরিস্থিতিতে স্থানীয়দের ঘরের বাইরে শরীরচর্চা না করার পাশাপাশি যতটা সম্ভব ধোঁয়ার সংস্পর্শে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে এ ধরনের দূষিত বায়ু তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

দাবানলে নাকাল কানাডা, দূষণ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও

আপডেট টাইম : ১১:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩