ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এল নিনোর আগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা শান্তিরক্ষী প্রত্যাহার হলে লেবাননে আন্তর্জাতিক বাহিনী প্রয়োজন: লেবাননের প্রধানমন্ত্রী রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পথচলা শুরু

ব্রাজিলের ভবন ধসে ৮ জন নিহত

ব্রাজিলের ভবন ধসে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন ৫ জন। উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে আরো ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এবং ৫ বছর বয়সী দুটি শিশু রয়েছে।

ড্রোন ফুটেজে দেখা গেছে, চার তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়াদের সাহায্য করতে ছুটে এসেছেন। তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা যায়নি কী কারণে ধসের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে যখন দুর্ঘটনাটি ঘটে তখন বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।

রেসিফ প্রায় দেড় মিলিয়ন বাসিন্দার উপকূলীয় শহর। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বৃষ্টিপাতের সঙ্গে লড়াই করছে। পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা বলেন, আরো বৃষ্টি হতে পারে। স্থানীয়দের নিরাপদে অবস্থানের পরামর্শ দিচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এল নিনোর আগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

ব্রাজিলের ভবন ধসে ৮ জন নিহত

আপডেট টাইম : ১০:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩