ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের সমাবেশ ও মিছিল কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিদেশে পাঠানোর আশ্বাসে ৫ লাখ টাকা, দালাল হাকিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান অভিবাসন ও আবাসন নিয়ে ট্রাম্প-মামদানির রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিট খারিজ, ড. তাহের হত্যায় জড়িতদের ফাঁসি কার্যকরে বাধা নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ রাবি অধ্যাপক তাহের হত্যা মামলায় ফাঁসি স্থগিত চেয়ে জাহাঙ্গীরের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো: আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো রাসেল চৌধুরী। এছাড়া শুনানিতে অধ্যাপক তাহেরের কন্যা আইনজীবী শেগুফতা তাবাসসুম আহমেদ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর ছাড়াও এই হত্যা মামলায় আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন। তিনি অধ্যাপক তাহেরের সহকর্মী ছিলেন। আর জাহাঙ্গীর ছিলেন তাহেরের বাসার কেয়ারটেকার।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক ড. তাহেরের লাশ। এর দুই দিন পর ওই বছরের ৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রিট খারিজ, ড. তাহের হত্যায় জড়িতদের ফাঁসি কার্যকরে বাধা নেই

আপডেট টাইম : ০২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩