ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গোলাম দস্তগীর-মেননসহ চারজন নতুন মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন ঘিরে বনানী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন।

অপর দুই আসামি হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত গত ২৫ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন।

এদিন শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বলে প্রসিকিউশনের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গেল বছর ১৯ জুলাই কারখানার কর্মী মো. শাহজাহান (২২) দুপুরের খাবার খেয়ে ফেরার পথে মহাখালী ফ্লাইওভারে নিচে মিছিলে অংশ নেন। এসময় গুলিবিদ্ধ হন তিনি।

তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মারা যান শাহজাহান।

এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর মা সাজেদা বনানী থানায় শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে মামলা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

গোলাম দস্তগীর-মেননসহ চারজন নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫