ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত বদলগাছী উপজেলায় ১০৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসবের আনন্দ ও আমেজ বিরাজ করছে ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন আখাউড়া স্থলবন্দরে ৭দিন ছুটি ঘোষণা পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দল রাজপথে নাটক শুরু করেছে: রিজভী

ন্যাপ সভাপতি মোজাফফর আহমেদকে শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

অধ্যাপক মোজাফফর আহমদ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ছয়জন উপদেষ্টার মধ্যে একজন ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়।

জীবন সায়াহ্নে এসে বারিধারার পার্ক রোডে মেয়ের বাড়িতে থাকতেন তিনি। গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়, ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

প্রবীণ রাজনৈতিক নেতা ন্যাপের (মোজাফ্ফর) সভাপতির মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে মোজাফফরের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোক বিবৃতিতে মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাঠমাণ্ডুতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

ন্যাপ সভাপতি মোজাফফর আহমেদকে শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯